1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

রূপগঞ্জে, তারাব পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থীর নাম ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৮ Time View

রূপগঞ্জে, তারাব পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থীর নাম ঘোষণা
নজরুল ইসলাম বাদল :
রূপগঞ্জের আসন্ন তারাব পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে খন্দকার আল আমিনকে তারাব পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
শুক্রবার (৫ আগস্ট) তারাব পৌরসভার খাদুন এলাকায় আয়োজিত এক কর্মী সমাবেশ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে তারাব পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য ৯ জন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই। তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরে দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস এবং নারী নির্যাতনের মতো ঘটনা সমাজকে অস্থির করে তুলেছে। এসব সংকট মোকাবিলায় আদর্শবান, চরিত্রবান ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১৯৭০ সাল থেকে দেশের বিভিন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচনে দলটি এককভাবে কিংবা জোটগতভাবে অংশগ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় আসন্ন তারাব পৌরসভা নির্বাচনেও জামায়াতে ইসলামী সক্রিয়ভাবে অংশ নেবে।
তারাব পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ দক্ষিণ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী এবং রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব ভূঁইয়া।
সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী পৌরসভা নির্বাচনে সংগঠনের প্রার্থী ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :