1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

তানোরে বিদ্যুৎ বিভাগের গাফিলতি: ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ৬ গরু ও ২ শিয়ালের মৃ*ত্যু, এলাকায় তীব্র ক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৭ Time View

তানোরে বিদ্যুৎ বিভাগের গাফিলতি: ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ৬ গরু ও ২ শিয়ালের মৃ*ত্যু, এলাকায় তীব্র ক্ষোভ

মোঃ ওলিউল্লাহ্ (রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ)
রাজশাহীর তানোর উপজেলায় চারণভূমিতে ঝড়ে পড়া বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ৬টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিভাগকে আগে থেকেই বিষয়টি জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে আকস্মিক ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে কামারগাঁ ইউনিয়নের (ইউপি) লব্ব্যাতলা ব্রিজ সংলগ্ন এলাকার একটি বিদ্যুতের খুঁটি থেকে তার বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। তারটি ছিঁড়ে পড়ার পরপরই স্থানীয় বাসিন্দারা বিষয়টি বিদ্যুৎ বিভাগকে অবহিত করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কিন্তু বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এতে কোনো কর্ণপাত করেননি এবং লাইনটি সচল বা নিরাপদ করার কোনো পদক্ষেপ নেননি।
পরদিন আজ শুক্রবার (৫ জুন) সকালে লব্ব্যাতলা ব্রিজ সংলগ্ন ওই চারণভূমিতে গবাদিপশু চরাতে যান স্থানীয় খামারিরা। এ সময় ঘাস খাওয়ার একপর্যায়ে মাটিতে পড়ে থাকা ওই সচল বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয় পশুগুলো। বিদ্যুৎ তরঙ্গের তীব্রতায় ঘটনাস্থলেই ৬টি গরু এবং সেখানে থাকা ২টি বুনো শেয়াল মারা যায়।
খামারিরা জানান, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনা ও চরম অবহেলার কারণেই তাদের এই বিশাল অর্থনৈতিক ক্ষতি হলো। একটি তার ছিঁড়ে পড়ে থাকার খবর দেওয়ার পরও কেন বিদ্যুৎ সচল রাখা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ মানুষ ও পশুপাখির নিরাপত্তা নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই অবহেলার পেছনে দায়ী বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের শাস্তির দাবি এবং ক্ষতিগ্রস্ত খামারিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :