
নওগাঁয় চেকপোস্টে এসির চোরাই তামার তারসহ চোর গ্রে*ফ*তার: পুলিশের সতর্কবার্তা
মোঃ ওলিউল্লাহ্ (রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ)
নওগাঁয় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশের বিশেষ তৎপরতায় চোরাই মালামালসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
গত রাত (০৫ জুন, ২০২৬ খ্রিঃ) আনুমানিক ভোর ০৪:৩০ ঘটিকায় কালীতলা-১ এলাকায় ডিউটিরত এটিএসআই এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ একটি তল্লাশি চৌকি (চেকপোস্ট) পরিচালনা করেন। চেকপোস্টে ডিউটি করাকালীন সন্দেহভাজন হিসেবে মোঃ সোহেল ওরফে সজল (৩০) নামের এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। সে নওগাঁ জেলা ও থানার আনন্দ নগর এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র।
তল্লাশিকালে তার হেফাজত থেকে খাস নওগাঁ এলাকা থেকে চুরি হওয়া এসির (এয়ার কন্ডিশনার) বিপুল পরিমাণ মূল্যবান তামার তার উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এই চক্রের সদস্যরা সুযোগ বুঝে বিভিন্ন বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে ঢুকে এসির তামার তারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। বিশেষ করে বিশ্রামের সময় কিংবা রাতে ঘুমানোর আগে ঘরের দরজা-জানালা সঠিকভাবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply