1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বাউফলে টাকা চাওয়া কে কেন্দ্র করে মা’রা’মা’রিতে নি’হত ১, আহ’ত ৩, গ্রেফ’তার- ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৬ Time View

বাউফলে টাকা চাওয়া কে কেন্দ্র করে মা’রা’মা’রিতে নি’হত ১, আহ’ত ৩, গ্রেফ’তার- ৪

ইঞ্জি খান মোঃ নওতাজ:
পটুয়াখালীর বাউফলে বাড়ির পানি নিষ্কাশনের জন্য ড্রেন করে তাতে পাইপ বসানোর টাকা চাওয়ায় সং’ঘ’র্ষ ঘটে। এতে রবিন হাওলাদার নামে এক ব্যক্তির মাথায় লোহার পাইপ দিয়ে আ’ঘা’ত করায় ঘটনাস্থলেই মা’রা যান তিনি।

ঘটনাটি ঘটেছে বুধবার (০৩ জুন-২৬) সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন পূর্বপাশে হাওলাদার বাড়িতে। নি’হত রবিন হাওলাদার (৪৮), পিতা মৃ’ত রাজেন্দ্র হাওলাদার।

প্রত্যক্ষদর্শীরা জানান- বাড়ি ভিতরে পানি জমে থাকায় তা নিষ্কাশনের জন্য রবিন হাওলাদারের পুকুরে পানি ফেলে দেওয়ার জন্য ড্রেন করে এবং সেই ড্রেনে পাইপের মাধ্যমে পানি পুকুরে ফালানোর জন্য রবিন হাওলাদার তার প্রতিপক্ষ রতন বেপারির কাছে পাইপ কেনার জন্য টাকা চায়। তাতে রতন বেপারি টাকা দিতে অমত জানালে রবিন হাওলাদার ও তার প্রতিপক্ষ রতন বেপারির মধ্যে কথা কা’টা’কা’টি হয়। এমন সময় রতন বেপারির মা কুসুম রানী ঘর থেকে একটা বটি নিয়ে এসে রবিন হাওলাদারের স্ত্রী ঠাকু রানীকে ধা’ক্কা দিয়ে ফেলে দেয়। তারই সূত্র ধরে উভয় পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ বাধে। হঠাৎ পিছন থেকে রতন বেপারি রবিন হাওলাদারের মাথায় লোহার পাইপ দিয়ে আ’ঘা’ত করে এবং রবিন হাওলাদার ততক্ষণাত মাটিতে লু’টিয়ে পড়ে মা’রা যান। এদিকে রবিন হাওলাদারের দিকে কেউ নজর না দিয়ে রবিন হাওলাদারের ২ ছেলে, স্ত্রী ও মা কে পি’টিয়ে আ’হত করে।

এবিষয়ে বাউফল থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন- ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রতিপক্ষ রতন বেপারি সহ তার পরিবারের ৪ জনকে গ্রেফ’তার করা হয়েছে। জরিত অন্যদের গ্রেফ’তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন- রবিন হাওলাদারের লা’শ উ’দ্ধা’র করা হয়েছে। পোস্ট মর্টেমের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। (০৩/০৬/২০২৬)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :