1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে সাতানি কালভাট বাজারে জমে উঠেছে গরু বেচাকেনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬১ Time View

ঈদ উপলক্ষে সাতানি কালভাট বাজারে জমে উঠেছে গরু বেচাকেনা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পটুয়াখালী জেলা দুমকি উপজেলা সাতানি কালভাট এলাকার পশুর হাট।
শনিবার ও মঙ্গলবার বেলা -২টা থেকে রাত-৮ পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাজার এলাকা।ক্রেতা ও বিক্রেতাদের থাকা খাওয়ার সু ব্যবস্হা রয়েছে। কোরবানির পশু কিনতে দুর-দুরান্ত মানুষ আসছেন এই হাটে।

বাজারে ঘুরে দেখা যায়, দেশীয় জাতের ছোট,মাঝারি ও বড় আকারের গরুর চাহিদা বেশি। বিক্রেতারা জানান,এবার খামারে গরু পালনে খাবারের দাম বৃদ্ধি পেলেও ভালো দামের আশায় তারা পশু নিয়ে হাটে এসেছেন।অনেকেই কয়েক মাস ধরে গরু লালন -পালন করে ঈদকে কেন্দ্র করে বিক্রির জন্য প্রস্তুত করেছেন।

গরু বিক্রেতা আব্দুল করিম বলেন, “এবার খরচ বেশি হয়েছে। তবে ক্রেতা ভালো থাকলে লাভও ভালো হবে বলে আশা করছি।
অন্যদিকে ক্রেতারা বলেছেন, বাজারে গরুর সরবরাহ ভালো থাকলেও দাম কিছুটা বেশি। তারপরও দরদাম করে নিজেদের সামার্থ্যের মধ্যে পশু কেনার চেষ্টা করেছেন তারা।
ক্রেতা শরীফ হোসেন বলেন,”গত বছরের তুলনায় দাম একটু বেশি। তারপরও ঈদের কোরবানি তো করতে হবে,তাই ভালো গরু খুঁজছি।
বাজারে আইনশৃৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ ও পশু পরিবহন ব্যবস্হাও পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্হানীয় ব্যবসায়ীরা আশা করেছেন,ঈদের আগের কয়েক দিনে বেচাকেনা আরও বাড়বে এবং বাজারে কোটি টাকার লেনদেন হবে।
২১/০৫/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :