1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

‎মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।

‎বগুড়ায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আনন্দ ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির উদ্যোগে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

‎বুধবার (১৮ মার্চ’২৬)২৮ রমজান,শহরের পার্ক রোডের এইচ. এন. কমপ্লেক্সের ৩য় তলায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দুপুরে এ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি, উপস্থিত সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।
‎এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :