1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ফেসবুকে পরিচয়, অতপর—— যায় যাবে সই এ কূল মান তাতে ক্ষতি নাইরে,যদি আমার প্রাণ বন্ধুরে পাই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ Time View

ফেসবুকে পরিচয়, অতপর——
যায় যাবে সই এ কূল মান তাতে ক্ষতি
নাইরে,যদি আমার প্রাণ বন্ধুরে পাই
বাগেরহাট প্রতিনিধি
যায় যাবে সই এ কূল মান তাতে ক্ষতি
নাইরে,যদি আমার প্রাণ বন্ধুরে পাই
হ্যা গানের ই উক্তিটির যথার্থতা আছে বৈকি! আর এমন ই এক ঘটনা ঘটেছে বাগেরহাটের চিতলমাী উপজেলায়। সামাজিক যোগাযো গমাধ্যম ফেসবুকে মোছা.নার্গিস বেগম(৩০)এর পরিচয় হয় বাগের হাটের চিতলমারী উপজেলার জীবন বালা (৪৫) নামের এক হিন্দু যুবকের সঙ্গে। ফেসবুক পরিচয়ের গভীরতার এক পর্যায়ে জাত-ধর্ম ভুলে ¯^মী সংসার ছেড়ে নার্গিস বিয়ে করে জীবন নামের সেই সেই হিন্দু যুবককে।
এ ঘটনা নিয়ে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চরখলিশাখালী গ্রামে জীবনের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যš্যÍ চলেছে হৈহুল্লোড় ও বিভিন্ন বয়সের নারী-পুরুষের সমাগম,চলছে নানান গুঞ্জন। আর তাঁদের সকলের মুখে চাউর হচ্ছে ল²ীর সংসারে ঢুকেছে অলক্ষী।
এ বিষয়ে ফেসবুক প্রেমিক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের মোছা. নার্গিস বেগম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বাগেরহাটের চিতলমারী উপজেলার চরখলিশাখালী গ্রামের মৃত আনন্দ বালার ছেলে জীবন বালার সাথে তাঁর পরিচয় হয়। দুই বছর আগে পরিচয়ের সূত্র ধরে তাঁরা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।
এ পর্যায়ে গত ২০/০২/২০২৩ ইং তারিখ জীবন বালা আদালতের মাধ্যমে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর নাম রাখেন মোঃ তামিম হোসেন। নার্গিস তার আগের ¯^ামীকে বাদ দিয়ে একই তারিখে ইসলাম ধর্মমতে তামিম ওরফে জীবন বালাকে বিবাহ করেন। গত ১১ ডিসেম্বর সে নতুন ¯^ামীর বাড়ি চিতলমারীর চরখলিশাখালী গ্রামের বাড়িতে এসেছে। সাথে তার আগের সংসারের দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
জীবন বালা ওরফে মোঃ তামিম হোসেন বলেন, ‘ভালবাসার সূত্র ধরে আমি নার্গিসকে বিয়ে করে বাড়িতে এনেছি। গ্রামরে কিছু লোক ইন্ধন দিয়ে পংকজ বৈরাগী ও সৌরভকে দিয়ে আমাকে মারপিট করিয়েছে। আমি এর বিচার চাই।’
জীবন বালার দ্বিতীয় স্ত্রী ল²ী বালা (৩৫) জানান, জীবনের প্রথম স্ত্রীর নাম গোলাপী বালা (৪৫)। সেই ঘরে আখি বালা (২৫), আকাশ বালা (১৮) ও রাখি বালা (১৫) নামে তিনটি সন্তান রয়েছে। তারা জীবন বালার অত্যাচার সহ্য করতে না পেরে ভারতে চলে গেছে। ২০০৭ সালে জীবন তাকে বিয়ে করে। তাঁদের দাম্পত্য জীবনে জয়ী বালা (৮) ও যশ নামের দুটি সন্তান রয়েছে। এখন বাড়ি ছেড়ে তাকে চলে যাওয়ার জন্য জীবন তাকে মারধর করছে।
নাম না প্রকাশ করার শর্তে এলাকাসিরা জানান, জীবন একটি বাজে চরিত্র লোক। জীবন ল²ীর সংসারে অল²ী ঢুকিয়েছে। আমরা ওর বিচার চাই।
চিতলমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। কোন অভিযোগ পেলে বিষয়টি আমরা গ্ররুত্বের সাথে দেখব।’ #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :