1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 21, 2026, 4:36 pm

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : Wednesday, October 21, 2026
  • 18 Time View

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের প্রতিবাদ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গত ১৮-১৯ অক্টোবর মাননীয় সংসদ সদস্য জনাব মমতাজ আলো আহমেদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধায় আগমন করেন। তাঁর গাইবান্ধায় অবস্থান কালে প্রতিটি কর্মসূচি সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে তার পাশে অবস্থান করতে হয়েছে। এমপি মহোদয় গাইবান্ধায় অবস্থানকালীন বিভিন্ন মন্দির পরিদর্শন, অনুদান প্রদান সহ সকল কর্মসূচিতে আমি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত ১৮ অক্টোবর মাননীয় সংসদ সদস্য মহোদয় গাইবান্ধা সার্কিট হাউজে অবস্থানকালে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান এবং নানা শ্রেণীপেশার মানুষ মাননীয় সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় আমি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের আমি ইতিপূর্বে সভাপতি ছিলাম। আমার বাবা সাবেক সংসদ সদস্য মরহুম রুস্তম আলী মোল্লা কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন ছিলেন। কঞ্চিপাড়া ডিগ্রী কলেজটি নদী ভাঙ্গন কবলিত এলাকায় হওয়ায় ও এই কলেজে অধিকাংশ গরিব ছাত্রছাত্রীরা লেখাপড়া করে বিধায় কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও শিক্ষক  কর্মচারীরা জাতীয়করণের দাবি নিয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে আসেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারীরা আমার পূর্ব পরিচিত হওয়ায় তাদের আহব্বানে ফুলেল শুভেচ্ছা দেওয়ার সময় আমি সহ দলের অনেকেই তাতে অংশগ্রহণ করে। বিষয়টি ঘটনা চক্রেই হয়েছে। যেহেতু কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফুলছড়ি যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, এই বিষয়টিকে পুঁজি করে বিএনপি বিরোধী নিন্দুকেরা বিভিন্ন ভাবে রং মিশিয়ে মাননীয় সংসদ সদস্য এবং বিএনপি ও আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এই বিষয়টি ভিন্নভাবে ছবি কাটিং করে বিকৃতভাবে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে দলের সকল নেতাকর্মী সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি