1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 20, 2026, 7:17 am

বাগেরহাটে পুজা মন্ডপে কতিথ সনদের আনসার ভিডিপির সদস্য দিয়ে ছলছে পুজার নিরাপত্তার ডিউটি

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 16 Time View

বাগেরহাটে পুজা মন্ডপে কতিথ সনদের আনসার ভিডিপির
সদস্য দিয়ে ছলছে পুজার নিরাপত্তার ডিউটি
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
বাগেরহাটে পুজা মন্ডপে কতিথ সনদের আনসার ভিডিপির সদস্য দিয়ে ছলছে পুজার নিরাপত্তার ডিউটি। প্রশিক্ষন ছাড়া জাল সনদ দিয়ে বাগেরহাটে দুর্গা পুজার মন্ডপের ডিউটিতে আনসার ভিডিপির সদস্য নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনই সুনির্দ্দিষ্ট অভিযোগ উত্থাপন করে প্রতিকারের জন্য আনসার ও ভিডিপির মহাপচিালক বরাবরে লিখিত অভিযোগ প্রেরন করেছেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাবেক আনসার কমান্ডার ইনামুল ফকির। রবিবার রাষ্ট্রীয় ডাকযোগে প্রেরিত ওই অভিযোগে বলা হয়, সদর উপজেলার ভিডিপির বারুইপাড়া ইউনিয়ন দলনেত্রী কোদলা গ্রামের বর্নিস্বর ও তা মাতা দিপু রানী স্বর এবারের বারুইপাড়া ইউনিয়নের ১৩ টি দুর্গা পুজা মন্ডপে প্রায় অর্ধশত ব্যাক্তিকে জাল সনদ দিয়ে ডিউটি দিয়েছে। এ কারনে প্রশিক্ষনপ্রাপ্ত প্রকৃত সনদধারী আনসার ভিডিপি সদস্যরা ডিউটি পায় নাই। এ নিয়ে প্রকৃত আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে খোজ-খবর নিতে গিয়ে দেখা যায়, বর্নিস্বর জেলা আনসার কমান্ডারের সাথে যোগসাজস করে অনৈতিক অর্থের বিনিময়ে জালসনদে আনসার ভিডিপি সদস্য পুজার ডিউটিতে প্রেরন করা হয়েছে। বারুইপাড়ার পালপাড়া সার্বজনিন পুজামন্ডপে সরেজমিনে গিয়ে দেখা যায় ৬৩ নং সিসিতে দলনেত্রী বর্নি স্বর ও তার মেয়েদিপু রানী স্বরের নাম রয়েছে। অথচ বাস্তবে ডিউটিতে নাই। মন্ডপের লোকেরা বলেন বর্নি স্বর দলনেত্রী হওয়ায় তার ডিউটি করা লাগেনা বলে অন্যত্র চলে যায়। যা অনিয়ম ও দুর্নীতি বলে মন্তব্য করেন এখানের লোকেরা। অভিযোগ উঠেছে পুজার ডিউটিশেষে আনসার ভিডিপির সদস্য প্রতি সরকারী বরাদ্দের অর্থ থেকে বর্নিস্বর কমিশন নিবেন এই শর্তে জাল সনদে তার নিয়োগ করা লোকদের দিয়ে পুজায় ডিউটি করানো হচ্ছে। অভিযোগকারী সাবেক কমান্ডার ইনামুল ফকির বলেন, বারুইপাড়া ইউনিয়নের ১৩ টি পুজা মন্ডপে ডিউটিরত আনসার ভিডিপির সদস্যদের সনদপত্র তদন্ত করলেই বর্নিস্বরের কর্মকান্ড ধরা পড়বে। জেলা কমান্ডারের সহযোগীতায় এ অনিয়ম হয়েছে বলে আমি নিজেই মহাপরিচালক বরাবরে ডাকযোগে অভিযোগ প্রেরন করেছি। এ বিষয়ে বর্নিস্বর ও আনসার ভিডিপির জেলা কমান্ডারের সাথে যোগাযোগ বা কথা বলার সুযোগ পাওয়া যায়নি।#
বাগেরহাট
১৯-১০-২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি