1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 13, 2026, 10:13 pm

কলারোয়ায় অবৈধ সার উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 21 Time View

কলারোয়ায় অবৈধ সার উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ায় অবৈধভাবে সার উৎপাদন ও প্রক্রিয়াকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদারকাটি গ্রামে একটি সার তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, দামোদারকাটি গ্রামে মেসার্স এডি সুপার ক্রপ নামের একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সার উৎপাদন ও প্রক্রিয়াকরণের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় সারের বস্তায় প্রস্তুতকারকের নাম ও লেবেল, সারের নিট ওজন, উৎপাদনের তারিখ, প্রস্তুতকারকের নাম-ঠিকানা এবং খুচরা বিক্রয়মূল্য উল্লেখ না করার বিষয়টি উঠে আসে।
এসব তথ্য যথাযথভাবে উল্লেখ না করে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‍্যাব-৬-এর সাতক্ষীরার কর্মকর্তারা, উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ দে, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, অবৈধ কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ ধরনের অভিযান অবৈধভাবে সার উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি