
গোপালগঞ্জের সন্ত্রাসী অন্তর বাহিনির হামলায় যুবক গুরুতর আহত
লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
সন্ত্রাসী অন্তর বাহীনির হামলায় শিবলী (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা।
আহত শিবলীকে পুলিশ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে অন্তর ও তার লোকজন গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইন মোড়ে গতকাল সকাল দশটা থেকে সোয়া দশটার মধ্যে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে শিবলীকে। স্থানীয়রা আহত শিবলীকে উদ্ধার করে প্রথমে শহরের মোহাম্মদপাড়া এলাকার নার্গিস ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে পুলিশ শিবলীকে নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে বলে জানা গেছে।
ঘটনার সময় শিবলী মটর সাইকেল চালিয়ে উলপুর হয়ে গ্রামের বাড়ী বলাকৈড় যাচ্ছিলো। পথিমধ্যে পল্লী বিদ্যুৎ মোড়ে পৌঁছালে পূর্ব প্রস্তুতি নিয়ে অন্তর ও তার সাঙ্গপাঙ্গরা হামলা চালায়। হামলার সময় দেশীয় ধারালো অস্ত্রের কোপে মাথার একাধিক স্থানে ও লাঠির বাড়ীতে শরীরের বিভিন্ন স্থানে শিবলী গুরুতর আহত হন।
হামলা চালানোর পর অন্তর ও তার বাহিনির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
Leave a Reply