1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 29, 2026, 4:45 am

কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে অভিভাবক সমাবেশ।

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 30 Time View

কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে অভিভাবক সমাবেশ।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ২৭, আগস্ট ২৬, বৃহস্পতিবার
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে শিক্ষার্থীদের সুশিক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. নুরুল ইসলাম।
সমাবেশে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান নিয়মিত পড়াশোনা করছে কি না, বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত হচ্ছে কি না এবং তার আচরণ ও চলাফেরা কেমন—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
বিদ্যালয়ের সভাপতি ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
সমাবেশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি