1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 22, 2026, 5:00 pm

তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ।

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 2 Time View

তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ।

শফিকুল ইসলাম
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় পূর্বপাড়ার একটি বাড়িতে মাদক নির্মূল কমিটির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মাদক নির্মূল কমিটির সদস্য ও স্থানীয়রা জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেন।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূল কমিটির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি