1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সাঘাটায় প্রেমিকা নিয়ে দ্বন্দ্ব পুরুষাঙ্গ খোয়ালেন দুই বন্ধু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৬০ Time View

সাঘাটায় প্রেমিকা নিয়ে দ্বন্দ্ব পুরুষাঙ্গ খোয়ালেন দুই বন্ধু
গাইবান্ধা প্রতিনিধি
এক মেয়ের প্রেমে দুই বন্ধু। এ নিয়ে তাদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে বেলাল হোসেন (২০) নামের এক বন্ধু অপর বন্ধু সিরাজুল ইসলামের (২১) পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনার পর অভিযুক্ত বেলাল হোসেনেরও পুরুষাঙ্গ, গলার শ্বাসনালী ও পেট কেটে ফেলার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ জুন) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে।

অভিযুক্ত বেলাল হোসেন কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের মফিজল হকের ছেলে এবং ভুক্তভোগী সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী ঘুরিদহ ইউনিয়নের তোতা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বলেন, ‘এক মেয়ে নিয়ে দুই বন্ধুর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। মেয়েটি যুবক বেলালের নিকট আত্নীয়। এরই মধ্যে বেলাল জানতে পারে তার আত্নীয়া ওই মেয়ের সঙ্গে সিরাজুলের গোপনে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলাল ঈদের পরদিন বন্ধু সিরাজুলকে বাড়িতে ঈদের দাওয়াত দিয়ে ডেকে নেয়। তারপর ঘরে নিয়ে সুকৌশলে
সিরাজুলের লিঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয় বেলাল। এসময় সিরাজুলের চিৎকারে আশেপাশের লোকজন এসে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত বেলাল হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়। একইদিন বিকেলে কামালের পাড়া ইউনিয়নের একটি বিলের পাটক্ষেতে বেলালকে গলার শ্বাসনালী, পেটে ও লিঙ্গ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বর্তমানে তাদের উভয়কে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মততাজুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এভাবে একজন আরেকজনের লিঙ্গ কেটে দেওয়ার ঘটনা অস্বাভাবিক। তাদের দুই বন্ধুর মধ্যে মেয়েলি ঘটনা ছাড়াও সমকামীতা থাকতে পারে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :