
. দৃষ্টি আকর্ষণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন উপশহর চন্দ্রগঞ্জ বাজারটি দেওপাড়া ও লতিফপুর মৌজায় অবস্থিত।
চন্দ্রগঞ্জ বাজারের দুর্নীতির বরপুত্র মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব “একতা সমবায় সমিতি লিমিটেডের” প্রতিষ্ঠিত সভাপতি। তিনি উক্ত সমবায় সমিতি প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সওজ অধিদপ্তর কর্তৃপক্ষ বরাবর কতেক ভূমির আবেদন করিলে এককালীন ফ্রি এবং বাৎসরিক ফি প্রদান পূর্বক শর্তসাপক্ষে ৪.৯৬ শতক ভূমি সওজ অধিদপ্তর থেকে ১০ বছরের জন্য ইজারা পান। উক্ত ভূমির ইজারার মেয়াদ ০১. ০৯. ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে ১০ বছর বলবৎ থাকিবে ।
সওজ অধিদপ্তরের অধীন রাষ্ট্রের সম্পত্তি ইজারা নিয়ে একতা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইতিপূর্বে ইজারার শর্ত বহুভাবে ভঙ্গ করেছেন।
ইজারাকৃত সম্পত্তির বিবরণ। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামের ১৯০ নং দেওপাড়া মৌজায় এস এ খতিয়ান নং ২৫ এবং এসএ দাগনং ১৭৪৬ এর আন্দরে মোট ৪.৯৬ শতক ভূমি ইজারাকৃত ভূমি হয়।
উক্ত ইজাড়াকৃত ভূমির শর্ত অনুযায়ী একতা সমবায় সমিতির লিমিটেডের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস ইজারার শর্ত নং ৩/ ৮/ ৯ বহুদপে ভঙ্গ করেছেন।
তিনি বর্তমানে আবু সাঈদ নামক জৈনিক ব্যক্তির কাছে উক্ত ভূমির উপর নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান মা ফাস্ট ফুড নামীয় দোকানটি ৬৫ লাখ টাকা মূল্যে ভূমি সমেত হস্তান্তর করেছেন মর্মে বিশ্বস্ত সূত্র এবং ক্রেতা আবু সাঈদের স্বীকারোক্তিতে তার সত্যতা পাওয়া গেছে।
সওজ অধিদপ্তরের শর্ত সমূহের মধ্যে ইজারাকৃত ভূমির ১৩ নং শর্ত ভঙ্গের দায়ে চন্দ্রগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত একতা সমবায় সমিতি লিঃ এর নিকট সওজ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত সরকারি ভূমির ইজারা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করতে পারেন।
সওজ অধিদপ্তরের ইজারার শর্ত নং ১৩ তে উল্লেখ আছে।
ইজারাকৃত ভূমি অপর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনূকূলে সাব লীজ বা ব্যবস্থাপনা হস্তান্তর করা যাবে না। করলে কোন রকম কারণ দর্শানো ব্যতিরেকে ইজারা বাতিল করা হবে এবং প্রদত্ত এককালীন ফি ও বাৎসরিক ফি বাজেয়াপ্ত করা হবে।
যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত পূর্বক যাচাই-বাছাই করে সত্যতার প্রমাণ মিললে সওজ অধিদপ্তর কর্তৃক সরকারি ভুমির উক্ত ইজাড়া পত্র পূর্ণ বাতিল এবং একতা সমবায় সমিতি লিমিটেড কতৃক প্রদেয় এককালীন ফি ও বাৎসরিক ফি বাজেয়াপ্তের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
একতা শিক্ষা সাহিত্য ইতিহাস সংস্কৃতি
দূর হোক-
অন্যায় অবিচার জঙ্গি রাজাকার দুর্ণীতি।
কবি আবু ইউছুফ মুহাম্মদ সুমন
© All rights reserved © 2025
Leave a Reply