
গাইবান্ধার সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর মায়ের মৃত্যু
গাইবান্ধার সুরবানী সংসদের সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবুর মা ও শহরের গোডাউন রোডের মৃত রফিকুল ইসলামের সহধর্মিনী হাসিনা মুরশীদ (৭৭) মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১৬ মে) রাত সোয়া ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার (১৭ মে) বাদ আসর গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, নুরুজ্জামান প্রধান, আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, শাহাবুল শাহীন তোতা, আসাদুজ্জামান মামুন, আব্দুল মান্নান চৌধুরী, উজ্জল চক্রবর্ত্তী, উত্তম সরকার, কুদ্দুস আলম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, খুরশিদ বিন আতা খসরু, সরদার মো. শাহীদ হাসান লোটন, খায়রুল ইসলাম, এবিএম ছাত্তার, রজতকান্তি বর্মন, মোস্তাফিজুর রহমান মোস্তফা, এম আবদুর সালাম, রাসেল আহমেদ লিটন, মমতাজুল ইসলাম লিয়াকত, আফতাব হোসেন, আফরোজা বেগম লুনা, প্রবাল চৌধুরী, ফারুক হোসেন, রেজাউল হক মিতা, জান্নাতুল ফেরদৌস জুয়েল, মো. ফজলে রাব্বী মন্ডল, রিকতু প্রসাদ, সুজন প্রসাদ, শেখ হুমায়ুন হক্কানী, মো. শামসুজ্জোহা ও আবু সাঈদ সুমনসহ আরও অনেকে।
এছাড়াও গাইবান্ধার সংস্কৃতি কর্মীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
© All rights reserved © 2025
Leave a Reply