1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 28, 2026, 1:52 am

পলাশবাড়ীতে ছাত্রদল নেতার পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ নিধন  

Reporter Name
  • Update Time : Tuesday, October 27, 2026
  • 21 Time View

পলাশবাড়ীতে ছাত্রদল নেতার পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ নিধন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয় এর পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর ) রাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতা সোহেল রশিদ হৃদয় পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন যাবত একজন সফল উদ্যাক্তা হিসেবে লিজকৃত পুকুরে মাছ চাষ করে ব্যাপক ভূমিকা পালন করে আসছেন।

ক্ষতিগ্রস্ত সোহেল রশিদ হৃদয় বলেন, আমার লিজ নেয়া চাষের পুকুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে পুকুরের লাখ লাখ টাকার মাছ মারা যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।

তিনি আরও বলেন, আমার ধারণাও ছিল না এমন ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারে। এলাকার কারো সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ নেই। এ ঘটনায় আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি