1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 28, 2026, 1:50 am

পলাশবাড়ীতে এডিপির পৌনে ৩ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, October 27, 2026
  • 12 Time View

পলাশবাড়ীতে এডিপির পৌনে ৩ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রায় পৌনে ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, কোনো প্রকল্পের কাজ হয়েছে মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ, কোথাও বরাদ্দের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। আবার কাগজে প্রকল্প থাকলেও মাঠপর্যায়ে কয়েকটির অস্তিত্ব পাওয়া যায়নি বলে অনুসন্ধানে জানা গেছে। এমনকি কোনো কোনো প্রকল্পের সভাপতি নিজেই জানেন না তাঁর নামে কোন প্রকল্প রয়েছে, বরাদ্দ কত এবং কাজের বিবরণ কী।
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, তিনি নিজে প্রায় ৮৫ শতাংশ কাজ তদারকি করেছেন। বাকি কাজগুলোতে যেতে পারেননি। তাঁর মতে, কোনো প্রকল্পের সভাপতি নিজেই জানেন না তিনি কোন প্রকল্পের সভাপতি—এমনটি হওয়ার কথা নয়।
এডিপির প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি