1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বগুড়া ডিসি অফিস থেকে প্রতারণার অভিযোগ এক দালাল আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

বগুড়া ডিসি অফিস থেকে প্রতারণার অভিযোগ এক দালাল আটক

বগুড়া জেলা ক্রাইম রিপোর্টার:

প্রতারণার অভিযোগে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আলী হোসেন (৫০) নামে এক ‘দালাল’কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে তাকে সোপর্দ করা হয়। ধৃত আলী হোসেন বগুড়ার শেরপুর উপজেলার হাপুনিয়া গ্রামের মো: ফজর আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে আসামি আলী হোসেন জেলা প্রশাসকের কার্যালয়, ভূমি অধিগ্রহণ শাখা, বগুড়া অফিসে আসেন এবং তিনি বিভিন্ন লোকের সাথে কথা বলে ভুমি অফিসের কাজ করে দেয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করেন। এসময় আলী হোসেন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা পূর্বক ডিসি অফিস বগুড়ার নামে টাকা গ্রহণও করেন।
এর আগেও আলী হোসেন বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে টাকা গ্রহণ করে ডিসি অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। প্রতারণা করে টাকা দাবির ঘটনার ভুক্তভোগীদের কাছে মোবাইল ফোনে রেকডিং রয়েছে। পরে পুলিশের সহায়তায় আলী হোসেন (৫০)কে আটক করা হয়।
এ ব্যাপারের বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মো. ফিরোজ আহম্মেদ তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :