1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

গাইবান্ধায় দুই হাত ছেড়ে মোটরসাইকেলের চালানোর সময় গাছে সাথে  ধাক্কা লেগে যুবকের মৃ*ত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

গাইবান্ধায় দুই হাত ছেড়ে মোটরসাইকেলের চালানোর সময় গাছে সাথে  ধাক্কা লেগে যুবকের মৃ*ত্যু

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের কারেন্টের মোড় এলাকায় ‎সোমবার সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে শাওন মিয়া (২৫) নামে এক যুবক  নিহত হয়েছেন। ‎নিহত শাওন মিয়া ওই ইউনিয়নের দাড়িদহর গ্রামের শাবলু মণ্ডলের ছেলে।

‎স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১১টার দিকে শাওন মিয়া দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় তিনি দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় তিনি গুরুতর আহত হন। ‎পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ এখন পর্যন্ত দেয়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :