1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

যশোর জেনারেল হসপিটালে নারী পকেটমার আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

যশোর জেনারেল হসপিটালে নারী পকেটমার আটক

যশোর জেলা
রিপোর্টার

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ওষুধ নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী রোগীর ব্যাগ থেকে চুরির চেষ্টাকালে আম্বিয়া বেগম (৪০) নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতালের ওষুধ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আটক নারী ঝিনাইদহের কোটচাঁদপুরের গাপতলা পাড়া এলাকার মোহাম্মদ জাকির হোসেনের স্ত্রী এবং মহেশপুরের নাটিমা গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের মেয়ে আম্বিয়া বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা গ্রামের প্রীতি বিশ্বাস (২৩) সোমবার দুপুরে হাসপাতালের ওষুধ কাউন্টারের লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় তাঁর পাশে থাকা আম্বিয়া বেগম কৌশলে প্রীতি বিশ্বাসের ভ্যানিটি ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে চুরির চেষ্টা করেন। প্রীতি বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক চোরকে হাতেনাতে ধরে ফেলেন এবং চিৎকার দেন।

পরে সেখানে উপস্থিত লোকজন ও ভুক্তভোগী নারী ওই পকেটমারকে হাসপাতাল সিকিউরিটিতে দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত বিট বিষয়টি যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করেছে। আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :