
ফ্ল্যাটের ভেতর আটকা তিন বছরের শিশু, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার..!
মোঃ রাজিবুল ইসলাম রাজিব ব্যুরো
গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক হয়ে আটকা পড়া তিন বছরের শিশু তাকরিম হাসানকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনবাগ এলাকার একটি দুইতলা ভবনে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, খেলতে গিয়ে কোনোভাবে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করে ফেলে শিশু তাকরিম। পরে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। শিশুটি ভেতরে একা থাকায় উদ্বিগ্ন হয়ে তার বাবা খালিদ হাসান দ্রুত গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে আমিনুল ইসলাম লিডারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে প্রয়োজনীয় কৌশল প্রয়োগ করে ফ্ল্যাটের দরজা খুলে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। সন্তানকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
© All rights reserved © 2025
Leave a Reply