
মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ কামাল খানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার কামাল খান খলিশাখালী এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত কদম আলী।
গোপন সংবাদের ভিওিতে এসআই (নিঃ) মোঃ সুমন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। অভিযানে এসআই (নিঃ) বাহাউদ্দিন আহম্মেদ, এসআই (নিঃ)মোঃ সালাউদ্দিন প্রধানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ সুএে জানা যায়, মাদক মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ার পরে কামাল খান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
“তারিখ” ১৪/০৮/২০২৬
© All rights reserved © 2025
Leave a Reply