
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের
বর্ধিত সভা অনুষ্ঠিত
আঃ আজিজ চৌধুরী
মধুপুর ও ধনবাড়ী টাংগাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় ধনবাড়ী উপজেলা ইউনিটের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের সহ-সভাপতি আল আমিন শোভন এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি কবি ইমাম হাসান সোহান-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। মো. সোলায়মান-এর সঞ্চালনায় আয়োজিত সভায় উপজেলা ইউনিটের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রাথমিকভাবে সাত সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কবি ইমাম হাসান সোহান-কে সভাপতি এবং রাকিব হাসান-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন—(রমজান আলী সহ-সভাপতি), (কবির হোসেন সাংগঠনিক সম্পাদক) (মো. দেলোয়ার হোসেন প্রচার সম্পাদক) এবং হ্যাপি আক্তার মহিলা বিষয়ক সম্পাদক)
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা ।
© All rights reserved © 2025
Leave a Reply