1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

বিজিবির বিশেষ অভিযানে যশোর বেনাপোল মাদক ও চোরাচালান সহ আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

বিজিবির বিশেষ অভিযানে যশোর বেনাপোল
মাদক ও চোরাচালান সহ আটক ১

রফিকুল ইসলাম
যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল ও কাশিপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্যসহ সোহেল (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সোহেল শার্শা থানার কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল এক যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬ পিস ভারতীয় ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার ও আসামি আটক সম্ভব হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :