
পুলিশ কর্তৃক ১০ পাতা হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ রাজিবুল ইসলাম রাজিব ( ব্যুরো)
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ আশীষ কুমার দাস এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে ১। মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮), পিতা- মোঃ বদিউল আলম, মাতা- শাহানারা বেগম, সাং- ভূইঘর সরদার বাড়ি, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ০৫/০৮/২০২৬ খ্রিঃ রাত ২১:১৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন মাহমুদপুর সাকিনস্থ নিজাম উদ্দিন রোডের ৭ তলা বাড়ির পাশের এলাকা থেকে ১০ (দশ) পাতা হেরোইন সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
© All rights reserved © 2025
Leave a Reply