1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বাগেরহাট এবং মোল্লারহাটে অর্ধগলিত অজ্ঞাত নারী ও এক কিশোরীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

বাগেরহাট এবং মোল্লারহাটে অর্ধগলিত অজ্ঞাত
নারী ও এক কিশোরীর মরদেহ উদ্ধার
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
বাগেরহাটে পরিত্যাক্ত পুকুর থেকে অজ্ঞাত (৩৫) এক নারী ও মাছের ঘের থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জাফরের বাড়ীর একটি পরিত্যাক্ত পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। পঁচন ধরা মরদেহটির পরনে পায়জামা ও মেকসি ছিল। একই দিন দুপুরে মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে জান্নাতি আক্তার (১৪) নামের একজন কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে এদুজনের মৃত্যু রহস্য এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। মরদেহ দুটির ময়না তদন্ত শুক্রবার সকালে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন করা হয়েছে।
বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জাফরের বাড়ীর একটি পরিত্যাক্ত পুকুর থেকে প্রায় ৩৫ বছর বয়স্ক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। কয়েকয় দিন আগে সন্ত্রাসীরা এই মহিলাকে হত্যা করে মরদেহটি নির্জন এলাকার পরিত্যাক্ত পুকুরে ফেরে দেয়। পঁচন ধরা মরদেহটির পরনে পায়জামা ও মেকসি ছিল। হত্যাকারিদেও শনাক্তে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। মরদেহটি শনাক্তে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। শুক্রবার সকালে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেইে মৃত্যু রহস্য জানা সম্ভব হবে।
অপরদিকে, মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, মরদেহ উদ্ধার হওয়া কিশোরী জান্নাতির বাবা সৌদি প্রবাসী। মায়ের বাবার বিবাহ বিচ্ছেদ হওয়ায় জান্নাতি উপজেলার কোদালিয়া গ্রামে দাদীর কাছে থাকত। বৃহস্পতিবার সকালে সে মাছের ঘেরের পাড়ে তাল টোকাতে যায়। পরে আর ফিরে না আসায় দুপুরের আগে খোজ করতে গিয়ে জান্নাতিকে ঘেরের পাড়ে মৃত অবস্থায় দেখতে পায় তার স্বজনেরা। তারা মরদেহ উদ্ধার করে দ্রুত দাফন করতে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহে উদ্ধার করে সুরতহাল করা হয়। শুক্রবার সকালে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক ভাবে কিশোরীর মৃত্যুর কারন নিশ্চত হওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট পেলেইে মৃত্যু রহস্য জানা সম্ভব হবে। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :