
দশমিনার কাউনিয়ায় তেঁতুলিয়া নদীর মোহনায় খাল পারাপারের সময় নিখোঁজ যুবকের সন্ধানে যৌথ অভিযান।
মোঃ নুর নবী পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার কাউনিয়া গ্রামে তেঁতুলিয়া নদীর সাথে মিশে যাওয়া একটি খাল পার হওয়ার সময় তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। নিখোঁজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো পরিচয় মেলেনি। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া এলাকায় তেঁতুলিয়া নদীর মোহনায় অবস্থিত ওই খালটি পার হওয়ার সময় হঠাৎ পানির তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন ওই যুবক। আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পাননি।
ঘটনার পরপরই স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও দশমিনা থানা পুলিশ। বর্তমানে নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথভাবে জোরেশোরে তল্লাশি অভিযান চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল ও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ যুবকের পরিচয় শনাক্তের পাশাপাশি তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
তারিখ,০৭/০৮/২৬:
মোঃ নুর নবী, জেলা প্রতিনিধি পটুয়াখালী
মোবাইল,01777042194
© All rights reserved © 2025
Leave a Reply