1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

পটুয়াখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

পটুয়াখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রিয়াজ উদ্দিন
জেলা প্রতিনিধি,পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রধান কার্যালয়ের আয়োজনে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের অংশগ্রহণে “‘দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ (৬ষ্ঠ ব্যাচ)” এর দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা,মোঃ শহীদ হোসেন চৌধুরী।

সভাপতিত্ব করেন, পল্লী সঞ্চয় ব্যাংকের বরিশাল বিভাগীয় মনিটরিং কর্মকর্তা, আবদুল্লাহ আল শাকিব,উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মনিটরিং কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এছারাও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পটুয়াখালী জেলা আঞ্চলিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন,জাহাঙ্গীর আলম।

প্রশিক্ষণে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। কর্মদক্ষতা বৃদ্ধি, গ্রাহকসেবার মনোনয়ন, আর্থিক,কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করন এবং আধুনিক ব্যাংকি কার্যক্রম সম্পর্কে বাস্তবভিওিক জ্ঞান ও দক্ষতা অর্জনের লক্ষ্যে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দক্ষ সৎ ও সেবামুখী জনবলই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা- কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পেলে গ্রাহকসেবার মান আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানের কার্যক্রম হবে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর।”

সভাপতি তার বক্তব্যে বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তা – কর্মচারীদের আন্তরিকতা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি বলেন, সময়োপযোগী প্রশিক্ষণ একজন কর্মীকে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ করে তোলে, যা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে গুরক্তপূর্ন ভূমিকা রাখে।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাও্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে গ্রাহকসেবা,ঋণ ও সঞ্চয় কার্যক্রমের সঠিক ব্যাবস্হাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, আর্থিক শৃঙ্খলা, দাপ্তরিক আচরণ এবং কার্যক্রম সেবা প্রদানের কৌশল।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ের কর্মকর্তা- কর্মচারীদের পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি পল্লী সঞ্চয় ব্যাংকের সেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রাহকদের আস্হা বৃদ্ধি, সেবার গুনগত মান নিশ্চিত করন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে এই প্রশিক্ষন কার্যকর অবদান রাখবে।
“তারিখ ” ২৪/০৭/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :