
জনগণ জামায়াতকে স্বতস্ফুর্ত ভোট দিয়েছে, কিন্তু ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতকে পরাজিত করা হয়”—গাইবান্ধায় জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেছেন, দেশের জাতীয় নির্বাচন ভালো পরিবেশে অনুষ্ঠিত হলেও এর ফলাফল জালিয়াতি করা হয়েছে। তবে এই পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য হারালে চলবে না। আগামী দিনে এদেশের জনগণের মন জয় করেই জামায়াতে ইসলামী ক্ষমতার মসনদে বসবে।
শুক্রবার (২৪ জুলাই) গাইবান্ধা জেলা জামায়াত আয়োজিত উপজেলা কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল হালিম আরও বলেন, “এদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের রায় বাস্তবায়ন চায়। অথচ বিএনপি জাতীয় নির্বাচন মানলেও গণভোটের রায় মানে না। তারা সবসময় সংবিধানের দোহাই দেয়। আমাদের প্রশ্ন, আপনারা যে সংবিধানের দোহাই দেন, সে অনুযায়ী তো ২০২৯ সালের জাতীয় নির্বাচন হওয়ার কথা। বিএনপি মানুষের ভোটের সাথে প্রতারণা করেছে।”
গাইবান্ধা জেলা জামায়াত আয়োজিত এই গুরুত্বপূর্ণ শিক্ষাশিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর ও এমপি আব্দুল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মততাজ উদ্দিন সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
শিক্ষাশিবির অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুল রহিম, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. সৈয়দ রোকনুজ্জামান এবং সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবীর রানাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মপরিষদ সদস্যরা অংশ নেন। বক্তারা আগামী দিনে জনগণের অধিকার আদায় এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও বেশি ঐক্যবদ্ধ ও তৎপর হওয়ার আহ্বান জানান।
© All rights reserved © 2025
Leave a Reply