1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের আজকের কর্মসূচি নিয়ে ধ্রুমজালের সৃষ্টি : কর্মসূচি প্রত্যাহার করেছে ; তবে একদল করলে অপর দল করবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের আজকের
কর্মসূচি নিয়ে ধ্রুমজালের সৃষ্টি : কর্মসূচি প্রত্যাহার
করেছে ; তবে একদল করলে অপর দল করবে

আজ বুধবার ১ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৪টায়
পরস্পর পাল্টাপাল্টি বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে পলাশবাড়ী উপজেলা বিএনপি এবং জামায়াত ইসলামী।এনিয়ে উভয়দলের দোদুল্যমান সিদ্ধান্ত নিয়ে
ধ্রুমজালের সৃষ্টি হয়েছে।পরস্পরের উক্তি বিএনপি করলে জামায়াত বসে থাকবেনা-জামায়াত করলে বিএনপি বসে থাকবেনা।
গত ২৯ জুন রাতে জুনদহ নামক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের উপজেলা নেতৃস্থানীয় নেতাকর্মী অন্ততঃ ১০ জন গুরুতর আহত হন।এনিয়ে উভয় দলের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।মারমুখি মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত।রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।
অপরদিকে ; উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এমন পরিস্থিতি কড়া নজরদারিতে রেখেছেন।যেকোনো মূল্যেই হোক প্রশাসন উভয দলের আহবানকৃত কর্মসূচি স্থগিত করবেন।
প্রসঙ্গত ; এমন স্পর্শকাতর এবং সাংঘর্ষিক কর্মসূচি
প্রত্যাহার করতে উপজেলা প্রশাসনের ইউএনও’র কার্যা-
-লয়ে মঙ্গলবার গভীররাতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত করেছেন।সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও উভয় দলের
প্রথম সারির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ স্থানীয়ভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সমস্বরে ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেন।
অপরদিকে ; কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে কি-না এক প্রশ্নের জবাবে দায়িত্বশীল উপজেলা জামায়াত আমির
মো.আবু বক্কর সিদ্দিক বলেন আমরা কর্মসূচি প্রত্যাহার
করেছি।অপরদিকে ; পলাশবাড়ী পৌর বিএনপি’র সেক্রে- টারি বিএনপি নেতা মোশফিকুর রহমান রিপন তিনিও
কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান।
পাশাপাশি উভয় দলের নেতাদ্বয়ের নিকট তাঁদের সর্বশেষ সিদ্ধান্ত বিষয়ে ফোনে জানতে চাইলে তাঁরা যাঁর যাঁর অবস্থান থেকে সড়ে গেছেন বলে জানান।তবে তাঁরা পরস্পর এটিও বলেন জামায়াত কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে বিএনপি’ও বসে থাকবেনা।আবার বিএনপি তাঁদের কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে জামায়াত বসে থাকবেনা।
সবমিলিয়ে এখন দেখার বিষয় তাঁদের স্ব স্ব দলীয় সর্বশেষ সিদ্ধান্তের ফলাফল কি দাড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :