1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

পলাশবাড়ীতে বিএনপি সভাপতিসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫১ Time View

পলাশবাড়ীতে বিএনপি সভাপতিসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

জামায়াত শিবির কর্তৃক গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা কে পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ বিক্ষোভ সমাবেশ কে ঘিরে পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর পাল্টা কর্মসূচী ঘোষণায় করায় চৌমাথা মোড়ে ১৪৪ ধারা জারি করে স্থানীয় উপজেলা প্রশাসন। এ ১৪৪ ধারা জারি থাকায় ৩০ জুন মঙ্গলবার বিকালে পৌর শহরের চৌমাথা মোড়ের অদুরে বিএনপি দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা এবং পৌর বিএনপির ও সকল অঙ্গ সংগঠন যৌথ আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু,মিজানুর রহমান নিক্সন,ফুয়াদ সরকার, মামুন সরকার,সদস্য সচিব রাজু আহমেদ,পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব হেমাইদুল ইসলাম মেহেদী,যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক সুমন, রুহুল আমিন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল,পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাসান মোহাম্মাদ ইমরান,জাসাসের আহবায়ক নাজমুল ইসলাম হানিফ,উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়,সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহমেদ প্রান্ত,সাধারণ সম্পাদক রায়হান সরকার,পৌর ছাত্রদলের আহবান শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির পায়েল সহ কৃষকদল,শ্রমিকদলের অন্যান্যরা নেতৃবৃন্দ।

বক্তারা,বিএনপি’র সভাপতিসহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারি কে চিহৃিন্ত করে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

অপরদিকে বিএনপির এ কর্মসূচীর পাল্টা কর্মসূচী হিসাবে জামায়াতে ইসলামী ও এর অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা নিজ দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :