1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে কফিল উদ্দিন (৬৫) হত্যা মামলার প্রধান আসামি ও হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল জলিল (৪৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৪ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে কফিল উদ্দিন (৬৫) হত্যা মামলার প্রধান আসামি ও হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল জলিল (৪৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুন রাতে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব মৌচাক কাঁচাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কফিল উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে…

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :