1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

দিনাজপুরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কালে আটক ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২১ Time View

দিনাজপুরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কালে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। গতো ২৪ জুন বুধবার সকাল ৬টার দিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করে প্রথমে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়।
​পরবর্তীতে খবর পেয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেন। সর্বশেষ খবর অনুযায়ী, আটক ব্যক্তিদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।
​২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি নড়াইল জেলায়।
​বিজিবি জানায়, আটককৃতরা পূর্বে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থান শেষে পুনরায় অবৈধ উপায়ে ভারতীয় ভূখণ্ড দিয়ে বাংলাদেশে ফেরার পথে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয় এলাকাবাসীর হাতে ধরা পড়েন।
​আটককৃতদের মধ্যে চারজনেরই পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আবু বক্কর মোল্লা, জাহানারা বেগম, বোরহান মোল্লা ও রমজান মোল্লা। তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়।
​এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বার্তা প্রেরক : মোঃ নাফিস হাসনাইন
মোবাইল : ০১৯১৬১২১৫০৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :