
নওগাঁ জেলা পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন
মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যক্রম শুরু হয়। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সকল কার্যক্রম কঠোরভাবে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়।
দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষায় পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রার্থীদের লং জাম্প ও হাই জাম্পের মাধ্যমে শারীরিক সক্ষমতা ও যোগ্যতা যাচাই করা হয়। প্রতিটি ইভেন্টে প্রার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন সম্পন্ন হয়।
নিয়োগ কার্যক্রম পরিদর্শন ও তদারকিতে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত সম্মানিত পুলিশ সুপার মহোদয়, জয়পুরহাট ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্যগণ।
সুষ্ঠু, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করেন। পুরো কার্যক্রমে শৃঙ্খলা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রেখে প্রার্থীদের মূল্যায়ন করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply