1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হ*ত্যা*, আহত ১ 

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৫ Time View

সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হ*ত্যা*, আহত ১

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে গাইবান্ধার সাঘাটায় ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম ২ নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। এ সময় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও কর্মী সালাউদ্দিন প্রতিবাদ জানান।

এতে ক্ষিপ্ত হয়ে মুকুল, তার সহোদর ভাই পলাশ ও সহযোগী আশরাফ ধারালো ছুরি দিয়ে সাইফুল ও সালাউদ্দিনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত সালাউদ্দিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম জানান, হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :