1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৬ Time View

‘‘সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ।

মোঃ রাজিবুল ইসলাম রাজিব (সমগ্র ঢাকা)

এপ্রিল- ২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত।

[১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ]

আজ শুক্রবার ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ১ম দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট (১৬০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প) অনুষ্ঠিত হয়।

উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল- ২০২৬ এর সকল কার্যক্রমে নিয়োগ বোর্ডকে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন, বিশেষ পুলিশ সুপার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট শাখা), এসবি, ঢাকা এবং জনাব ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশনস্), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

উক্ত নিয়োগ কার্যক্রম শেষে ০২ দিনের সকল ইভেন্টে (১৬০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প) উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মহোদয় বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। আপনারা এতদূর এসেছেন সম্পূর্ণ নিজের যোগ্যতায়, কোনো তদবির বা টাকার জোরে নয়। এরপরও কিছু অসাধু চক্র বা দালাল গোষ্ঠী আপনাদের সরলতার সুযোগ নিয়ে চাকরির প্রলোভনে অর্থ দাবি করতে পারে; স্পষ্টভাবে জেনে রাখুন, তারা প্রতারক। এ ধরনের যেকোনো প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য অবিলম্বে পুলিশকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।“

এসময় উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গোপালগঞ্জ এবং জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল, শরীয়তপুরসহ ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :