1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

আসামীকে খুঁজে বের করে দেনধরব-বাদীকে বলেছে পুলিশ। মোহনগঞ্জে ধর্ষণ মামলার আসামী ধরতে পুলিশের নানা অজুহাত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৬ Time View

আসামীকে খুঁজে বের করে দেনধরব-বাদীকে বলেছে পুলিশ।
মোহনগঞ্জে ধর্ষণ মামলার আসামী ধরতে পুলিশের নানা অজুহাত।
&&&&&&&&&&&&&&&&&&&&&&
মোঃ মিজানুর রহমান (নন্দন)
মোহনগঞ্জ ,নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পৌর এলাকার দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহন তাং (২৫) শিশু ধর্ষণ মামলার আসামীকে দেড় মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাদী পক্ষকে বলে আসামিকে খুঁজে বের করে দেন-ধরব।
গ্রেফতার নিয়ে পুলিশের বিরুদ্ধে নানা অজুহাত দেখানোর অভিযোগ উঠেছে।

মামলার এজাহার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে গত ৯ ডিসেম্বর দুপুরে প্রতিবেশীর ঘরে একা পেয়ে ভয় দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে মোহন তাং।
পরে মার্চের ১২ তারিখে আল্ট্রা করে জানতে পারে শিশুটি গর্ভবতী।পরে পুনরায় ১৩ মার্চ পরীক্ষা করে ১৩ সপ্তাহের গর্ভবতী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক।
এ বিষয়ে গত ২৮ এপ্রিল/২৬ মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।পরে আদালতের নির্দেশে ২ মে /২৬ মোহনগঞ্জ থানা পুলিশ মামলা রেকর্ড করে।
মামলা রেকর্ড হওয়ার পর আসামী মোহন তাং আত্মগোপনে চলে যায়।
এ ব্যাপারে একাধিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও মোহন তাং আত্মগোপনে থেকে পেইজবুক পেইজে নানা সময়ে প্রতিবাদ মুলক পোস্ট করেছেন।গত মে ও বর্তমান জুন মাসেও তাকে পেইজ বুকে সক্রিয় থাকতে দেখা যায়।
এ ব্যাপারে ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন আমরা চেস্টা করে যাচ্ছি।সে পেইজ বুকে সক্রিয় নয়।
সাংবাদিকগণ প্রশ্ন করলে বলেন তবে পেইজ বুকে বিশেষ কোন এ্যপস ব্যাবহার করতে পারে।আমরা এ ব্যাপারে সক্রিয় আছি এবং গ্রেফতারের বিষয়ে জোর চেষ্টা করছি।
জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বাদী যদি আসামীর খোঁজ খবর দিয়ে ধরাতে হয় তবে পুলিশের কাজ কি?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :