1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর মৃ*ত্যু*ত্বে আশিক উদ্দিন চৌধুরীর শোক৷

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ Time View

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর মৃ*ত্যু*ত্বে
আশিক উদ্দিন চৌধুরীর শোক৷

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ফরিদ উদ্দিন চৌধুরী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন, ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট-জকিগঞ্জ তথা সিলেট অঞ্চলের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি ছিলেন একজন জনদরদি, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।
আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :