
পলাশবাড়ীতে আলোচিত-সমালোচিত তাজুল ইসলাম মেলনের আয়ের উৎস নিয়ে জনমনে প্রশ্ন ❓
পলাশবাড়ী উপজেলা জামায়াতের আলোচিত ও সমালোচিত মুখ তাজুল ইসলাম মেলন, যিনি স্থানীয়ভাবে “ককটেল মেলন” নামে পরিচিত, তাকে ঘিরে নানা প্রশ্ন এখন জনমনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে তার আয়ের উৎস এবং হঠাৎ বিপুল সম্পদের মালিক হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ইতোমধ্যে উপজেলা জামায়াতের আমীর মাইক বক্কর ও তাজুল ইসলাম মেলনের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অর্থের ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে মেলন পাপুল নামে এক সাংবাদিককে ব্যবহার করে মাইক বক্করের বিরুদ্ধে জাতীয় গণমাধ্যমে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করান। এরপর থেকেই দলের অভ্যন্তরে অন্তর্কোন্দল আরও প্রকট আকার ধারণ করে।
এ ঘটনায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে মেলনের আয়ের উৎস নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, যার দৃশ্যমান কোনো ব্যবসা-বাণিজ্য বা চাকরি নেই, তিনি কীভাবে গত ৫ আগস্টের পর অল্প সময়ের ব্যবধানে কোটি টাকার সম্পদের মালিক বনে গেলেন—এ প্রশ্ন এখন সবার মুখে মুখে।
একাধিক সূত্রের অভিযোগ, চেম্বার খুলে জমি দখল, হাট নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থের লেনদেন করতেন তাজুল ইসলাম মেলন। এমনকি এসব অবৈধ আয়ের অর্থ থেকেই তিনি এক এমপিকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি উপহার দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে তাজুল ইসলাম মেলনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে স্বচ্ছ তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
© All rights reserved © 2025
Leave a Reply