1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

পলাশবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৮ Time View

পলাশবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

গাইবান্ধার পলাশবাড়ীতে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে পালন করা হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৩০ মে শনিবার সকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বিকালে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,সাংগঠনিক সম্পাদক আনজু প্রধান, আজাহার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু,পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক সুমন, যুগ্ন আহবায়ক রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন,স্বেচ্ছা সেবকদলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল,সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ, পৌর স্বেচ্ছা সেবকদলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব হাসান মোহাম্মাদ ইমরান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহম্মেদ, সাধারণ সম্পাদক হেলাল সরকার, উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল সরকার হানিফ, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফুল ইসলাম আশরাফ, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সোহেল সরকার,উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহমেদ প্রান্ত,সাধারণ সম্পাদক রায়হান আহমেদ,পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন মিয়া, সদস্য সচিব আকাশ কবির পায়েলসহ অন্যান্যরা।

শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :