
হাড়িভাসা বাজারে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে হুমকির অভিযোগ: তিন দিন থেকে নীরব কেন প্রশাসন?
গত ২৮ মে হাড়িভাসা বাজারে হাওলাতের টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার মতো গুরুতর ঘটনার অভিযোগ উঠেছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, ঘটনার পরপরই স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ একাধিক ব্যক্তি থানায় খবর দিলেও ৩০ মে পর্যন্ত কোনো পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেননি।
প্রশ্ন হলো
একজন মানুষকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ কি এতটাই সাধারণ ঘটনা যে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রয়োজন পড়ে না? যদি এমন গুরুতর অভিযোগের পরও দ্রুত তদন্ত ও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় কার দ্বারস্থ হবে?
ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি অবগত করেছেন। তারপরও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। আইনের শাসন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় নীরবতা নয়, কার্যকর পদক্ষেপই প্রত্যাশিত।
© All rights reserved © 2025
Leave a Reply