1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৮ Time View

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান

শফিকুল ইসলাম বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
ঈদকে কেন্দ্র করে চুরি-ছিনতাই ও অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকার আহ্বান

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৩ নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদ ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। পবিত্র এই উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ঈদকে ঘিরে মানুষের চলাচল বৃদ্ধি পায় এবং বিভিন্ন হাট-বাজার, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে ভিড় বেড়ে যায়। এই সুযোগে কিছু অসাধু চক্র চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তাই ঈদের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান বলেন, “সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। ঈদের আনন্দ নষ্ট করতে পারে এমন যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।”
তিনি আরও জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে রাতে টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ধারণ করে সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক।”
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। মহান আল্লাহ তায়ালা যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহকে নিরাপদ ও শান্তিতে রাখেন।”
সবশেষে তিনি ৩ নং খানপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

বিরামপুর দিনাজপুর প্রতিনিধি
মোঃ শফিকুল ইসলাম
মোবাইল নং ০১৭২০৫৭৪৪৪৫
তাং ২৫/০৫/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :