1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

​মঠবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে জোড়া খু*ন, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯০ Time View

​মঠবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে জোড়া খু*ন, গ্রেপ্তার ২

​পিরোজপুর জেলা ক্রাইম রিপোর্টার, মোঃ ফয়সাল আহাম্মেদ, মঠবাড়িয়া থানা:

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে দুই যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্ত ও প্রতিপক্ষ। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রাম এবং টিকিকাটা ইউনিয়নে এই পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—ধানীসাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রামের ফজলুল হক শরীফের ছেলে মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫) এবং টিকিকাটা ইউনিয়নের মাজু হাওলাদার বাড়ির জালাল হাওলাদারের ছেলে পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)।

​জমি বিরোধের জেরে প্রথম হত্যাকাণ্ড:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে ধানীসাফা ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের ফুলঝুরি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আলমগীর শরীফের ছেলে মো. আরাফাত শরীফ (৩০), তাঁর স্ত্রী ফাতেমা আক্তার (২৪) এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন মিলে ধারালো দা দিয়ে ইউসুফের গলা, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন: মূল অভিযুক্ত মো. আরাফাত শরীফ (৩০) এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তার (২৪)।

​শোবার ঘরে ব্যবসায়ীকে কুঠারপেটা:

এদিকে, এই ঘটনার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজু হাওলাদার বাড়িতে নিজ শোবার ঘর থেকে আব্দুল কাইয়ুম নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাইয়ুম স্থানীয় সাধনা ব্রিজ ও বড় ব্রিজ এলাকায় তৈরি পোশাকের ব্যবসা করতেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ুমের স্ত্রী বাপের বাড়িতে থাকায় দুপুরে তিনি ঘরে একাই ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শোবার ঘরে তাঁকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। নিহত কাইয়ুমের একটি সন্তান রয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

​পুলিশের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি:

একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ডের খবর পেয়ে মঠবাড়িয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল দুটি পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

​এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ফুলঝুরি গ্রামের হত্যাকাণ্ডটি জমিজমা বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে টিকিকাটা ইউনিয়নে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। দুটি ঘটনার প্রেক্ষিতেই পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :