
পলাশবাড়ীতে মন্দির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি ও গালিগালাজের অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুর হাসবাড়ী রোড এলাকায় অবস্থিত ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির’-এর প্রতিষ্ঠাতা হরিদাস বাবুর বিরুদ্ধে স্থানীয় মুসলমানদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার তীব্র অভিযোগ উঠেছে। একজন মন্দির প্রতিষ্ঠাতার এমন দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক আচরণে স্থানীয় এলাকাবাসী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোমরপুর এলাকায় সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু কোনো কারণ ছাড়াই স্থানীয় মুসলমানদের লক্ষ্য করে উসকানিমূলক কথাবার্তা এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। তার এই আচরণে সনাতন ধর্মের সাধারণ মানুষও বিব্রতবোধ করছেন।
এলাকাবাসীর দাবি, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। পলাশবাড়ীর মতো একটি শান্ত এলাকায় হরিদাস বাবু কেন এবং কী উদ্দেশ্যে ধর্মীয় উসকানি দিচ্ছেন এবং কেন মুসলমানদের গালিগালাজ করছেন, তা খতিয়ে দেখা জরুরি। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত বা অন্য কোনো ধর্মকে অবমাননা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
© All rights reserved © 2025
Leave a Reply