1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বাউফলে মদসহ সুজন নামে এক ব্যক্তি আ*ট*ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০৩ Time View

বাউফলে মদসহ সুজন নামে এক ব্যক্তি আ*ট*ক
ইঞ্জিনিয়ার খান মোঃ নওতাজ
পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌর শহরের গোরস্থান সড়ক এলাকা থেকে বিপুল পরিমাণ মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সুজন (43)। তিনি পার্শ্ববর্তী দশমিনা উপজেলার শংকর বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশের একটি চৌকস দল পৌর শহরের গোরস্থান সড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুজন নামের ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে তার কাছ থেকে মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য বহনের অপরাধে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :