
চিলমারীতে বজ্রপাতে প্রা*ণ গেলো অটো চালকের
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন| বৃহস্পতিবার (২১ মে) সকাল ৭টায় উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটেছে| বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার| নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৭)| তিনি ওই এলাকার নুরুজ্জামানের ছেলে| এছাড়া তিনি পেশায় একজন অটোচালক| স্থানীয় বাসিন্দারা জানায়, আজ সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে পুকুরে মধ্যে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে প্রাণ হারায়| পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান|
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানান, বজ্রপাতে মারা যাওয়ার ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে|
চিলমারীতে এসএসসি (ভোকঃ) ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ায় শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট এ. ইউ. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসএসসি ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষায় ন¤^র প্রদানে টাকা দাবির অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে|
অভিযোগে জানাগেছে, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মোর্শেদা বেগম পরীক্ষা কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘টাকা দিলে ন¤^র পাওয়া যাবে, না দিলে ন¤^র পাওয়া যাবে না|’ এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে|
ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, ব্যবহারিক পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা মোর্শেদা বেগম শিক্ষার্থীদের বলেছেন, ‘যে টাকা আনবে সে ন¤^র পাবে, আর যে টাকা আনবে না সে ন¤^র পাবে না| এখন তোমরা গুল্লি করো, হাইকোর্ট করো, ঢাকা যাও| এখানে ৫শ টাকার কথা হলো সেটা যদি বাইরে যায়, বা কোনো অভিভাবক কোনো স্যার অভিযোগ দেয় তাহলে অবস্থা খারাপ আছে|’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, ব্যবহারিক পরীক্ষার প্রথম দিন টাকা দিতে হবে বললেও দ্বিতীয় দিন ওই আপা সবাইকে বলেন- ৫শ টাকা করে দিতে হবে, যদি না দাও তাহলে তোমরা ন¤^র পাবে না| এ কথা যদি বাইরে যায় তাহলে তোমাদের অবস্থা খারাপ আছে| তাই আমরা বাধ্য হয়ে টাকা দিয়েছি|
অভিভাবকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যদি এভাবে প্রকাশ্য দিবালোকে শিক্ষার্থীদের ˆনতিকতা বিসর্জন দিয়ে ঘুষের পাঠ শেখান এবং ব্ল্যাকমেইল করেন, তবে সন্তানরা কার কাছে নিরাপদ? এমন এক প্রশ্ন ছুড়েন তিনি|
অভিভাবক আমিনুল ইসলাম বলেন, এই কেন্দ্রটিতে পরীক্ষা আসলে ব্যবহারিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছে টাকা আদায় করা হয়| আমার ছেলে বাড়িতে এসে পরীক্ষার জন্য ৫শ টাকা চেয়েছে| টাকা না দিলে ন¤^র নাকি দেবে না| তাই দিয়েছি|
শিক্ষিকা র্মোশেদা বেগমের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি জানতে শিক্ষিকা মোর্শেদা বেগম বলেন, আমি ব্যস্ত আছি, এব্যাপারে আমি কোনো কথা বলব না, আমার প্রতিষ্ঠান আমাকে পাঠাইছে আমি গেছি| প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনি কথা বলেন|
থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ˆতয়ব আলী বলেন, বিষয়টি আপনার কাছে শুনলাম| ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে|
পরীক্ষা কেন্দ্র সচিব রেজাউল করিম বলেন, কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার জন্য টাকা নেওয়ার কোনো সুযোগ নেই| যদি কেউ ব্যক্তিগতভাবে টাকা দাবি করে থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে|
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায় সম্পূর্ণ অবৈধ| অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|
© All rights reserved © 2025
Leave a Reply