
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ডিস ব্যবসায়ী ফিরোজ কবিরকে ইয়াবাসহ গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ডিস ব্যবসায়ী ফিরোজ কবিরকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নির্দেশনায় থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে তিনি সকলের কাছে তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন।
© All rights reserved © 2025
Leave a Reply