
রাজবাড়ীতে ধ*র্ষ*ণ*চেষ্টার অভিযোগে ২ জনসহ ৫ আসামি গ্রে*ফ*তা*র
শামীম শেখ,স্টাফ রিপোর্টার
রাজবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার ২ জন আসামি এবং ২টি জিআর ও ১টি সিআর ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।
অদ্য ১৯/০৫/২০২৬ তারিখ রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ জনাব উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় থানার চৌকস টিম এসআই (নিঃ) সোহেবুর রহমান, এসআই (নিঃ) মোঃ সাহাবুদ্দিন খান, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই (নিঃ) আবুল হাসেম, এএসআই (নিঃ) মশিউর রহমান, এএসআই (নিঃ) নুর আলম সঙ্গীয় ফোর্সসহ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ধর্ষণচেষ্টার মামলার এজাহারনামীয় আসামি ১। মোঃ নিকবার শেখ (৫০), পিতা- মৃত আহের উদ্দিন শেখ, গ্রাম- মহারাজপুর, ইউপি- বসন্তপুর, এবং ২। রেজাউল ইসলাম লাকু (৩৫), পিতা- আমজাদ মোল্লা, গ্রাম- রামকান্তপুর মধ্যেপাড়া, উভয় থানা ও জেলা- রাজবাড়ীকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি ৩। এনামুল মিয়া (৩০), পিতা- মৃত আবুল হাসেম মিয়া, মাতা- রাহেলা বেগম, গ্রাম- নবগ্রাম, এবং ৪। মোঃ সাইমুন হাসান ওরফে সোহান (৩১), পিতা- মোঃ আলাউদ্দিন মোল্লা, গ্রাম- হাওলী জয়পুর, এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি ৫। মোঃ পিয়াস শেখ, পিতা- মোহাম্মদ আলী, গ্রাম- সমেশপুর, উভয় থানা ও জেলা- রাজবাড়ীকে তাদের নিজ নিজ বসতবাড়ী হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টা মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানোর মাধ্যমে পলাতক অপরাধীদের আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ এই অভিযানকে অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য একটি বড় সাফল্য বলে মনে করছে।
© All rights reserved © 2025
Leave a Reply