
অবশেষে সিজারিয়ান অপারেশন চালু হলো বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ পাঁচ বছর পর সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। মঙ্গলবার (১৯ মে ) দুই প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় উপজেলা বাসির মাঝে স্বস্তি ফিরে এসেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আশির দশকে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু করা হয়। পরবর্তীতে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০০০ সালে প্রসূতি সেবা চালু করা হয়। অবকাঠামোগত সকল প্রকার সুযোগ সুবিধা থাকার পর অ্যানেস্থেসিয়া ও গাইনি চিকিৎসকের অভাবে গত পাঁচ বছর সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। তবে নরমাল (স্বাভাবিক) প্রসব চালু ছিল
© All rights reserved © 2025
Leave a Reply